তথ্যমন্ত্রীর নামে ‘ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ’, সতর্ক করলো মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক করে এ তথ্য জানানো হয়।

তথ্য মন্ত্রণালয় জানায়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।

আরও পড়ুন:

মন্ত্রণালয় জানায়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

তাই এসব পেজ থেকে প্রচারিত কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এসএইচ