পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) এ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু গাছ লাগানো নয়, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।
একই সঙ্গে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সরকারের নির্ধারিত ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা পূরণের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।





