অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে: নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর | ছবি: এখন টিভি
0

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে মরদেহ সনাক্তে ৮ জনের ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন সরাসরি আগুনে পুড়ে এবং অবশিষ্ট ৮ জন কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান। মৃতব্যক্তিগণ উক্ত কারখানার একাংশে বসবাস করতেন।

এসময় তিনি জানান, মৃতব্যক্তিদের পরিচয় সংক্রান্ত ডকুমেন্ট বিনষ্ট হওয়ায় প্রথমত: আঙ্গুলের ছাপ নিয়ে তাদের পরিচয় সনাক্ত করা হবে, সেটি সম্ভব না হলে ডিএনএ টেস্টের প্রয়োজন হতে পারে। পরিচয় সনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ তাদের অনুকূলে মৃত্যু সনদ ইস্যু করবেন।

আরও পড়ুন

দুর্ঘটনায় তাদের সকলের পাসপোর্ট ও ইকামা পুড়ে গেছে। মৃতব্যক্তিদের পরিচয় সনাক্তকরণে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে মর্মে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে মৃতদেহসমূহ সৌদি আরবে দাফন বা বাংলাদেশে প্রেরণ সংক্রান্ত বিষয়ে মৃতের পরিবারের লিখিত মতামতের ভিত্তিতে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেআর