আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।
দিনেশ ত্রিবেদী জানান, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তিনি দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে।
আরও পড়ুন:
সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এসময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসে ভালো লাগার কথাও জানিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।





