ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

মেগা প্রকল্পের নামে বিদেশে টাকা পাচার করেছে শেখ হাসিনা আর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে তারেক রহমান জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ৩০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব বলেন তিনি।

রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা কিছু কাজ করলেও বেশির ভাগই বিদেশে পাচার করেছে। বাকিটা ভরেছে নেতা কর্মীর পকেটে। তবে বিএনপি জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছে। যার বড় প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণের মত কর্মসূচি।

এসময় সরকারের ৬ মাসে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন তিনি।

ইএ