সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরে তীব্র হয়ে ওঠেছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী। ফেব্রুয়ারিতে ইরান - যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।
এ হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক ছাড়াও সৌদি আরব, মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়ছেন প্রায় ৩ শতাধিক মানুষ। যার মধ্যে কয়েকজন বাংলাদেশি ওমরা যাত্রী।
এই হামলার জেরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। মার্কিন দূতাবাসসহ বিশ্বের বিভিন্ন দেশ তার নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে। ফ্লাইটগুলো বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।
আরও পড়ুন:
গতকাল (শনিবার, ১গ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হলেও অবগত ছিলেন না বহু যাত্রী।
দেশের দুর প্রান্ত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করেন রিয়াদ গামী অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীরাও। নতুন করে ফ্লাইট চালু নিয়ে এখন অনিশ্চয়তায় সৌদি গামী হাজারো যাত্রী।
তবে বিমান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদির রিয়াদে বিমান চলাচলের বিষয়ে রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।





