নন ইস্যুকে ইস্যু বানালে সরকার বসে থাকবে না: শ্রমমন্ত্রী

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়। নন ইস্যুকে ইস্যু তৈরি করলে সরকার বসে থাকবে না।’

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

এসময় শ্রমিক অসন্তোষ রোধে ৭টি মনিটরিং টিম কাজ করছে বলেও জানান মন্ত্রী। এছাড়া শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করে দেয়ার জন্যেও মালিকপক্ষকে আহ্বান জানান মন্ত্রী।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এক্ষেত্রে শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশের আশ্বাস দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এসএইচ