Recent event

নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নাহিদ ইসলাম
তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডায় নাহিদের বাসভবনে পৌঁছান তিনি।

তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। অন্যদিকে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ।সারজিস আলম।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘নির্বাচনের ফল নিয়ে যেগুলো প্রশ্ন ছিলো ও সহিংসতা হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তিনি এসেছেন এজন্য তারেক রহমানকে শুভেচ্ছা।

আরও পড়ুন:

আখতার হোসেন বলেন, সামনে যাতে একসঙ্গে কাজ করতে পারি সে বিষয়ের পাশাপাশি সংস্কার ও বিচারের ব্যাপারে কথা হয়েছে। তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস দেয়।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে ফুল, শাপলা কলি প্রতিকৃতি ও চব্বিশের একজন শহিদের লেখা চিঠি শুভেচ্ছা হিসেবে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে নাহিদ ইসলাম ও তারেক রহমান কথা বলেছেন।’

এনসিপির সদস্যসচিব বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এনসিপির আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাত করেছেন বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে দাবি করা হয়েছে।’

এএইচ