আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘একসময় সারা দেশের মানুষ এনসিপির ছায়াতলেই জড়ো হবে, এর প্রমাণ সাম্প্রতিক সময়ে এনসিপি পেয়েছে।’ এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির জয়জয়কার হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ।
আরও পড়ুন:
এছাড়া গণভোটের গণরায় উপেক্ষা করে সরকার আবার পেশীশক্তির রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
এরপর এনসিপিতে যোগ দেয়া শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসান হক ইকবাল, ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকারসহ চারজনকে ঘোষণা ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এদিকে নতুনদের নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।





