দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের গণমিছিল

কুমিল্লায় ১১ দলের গণমিছিল
কুমিল্লায় ১১ দলের গণমিছিল | ছবি: এখন টিভি
0

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা মহানগরীর উদ্যোগে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও রাজগঞ্জসহ বিভিন্ন প্রধান সড়কে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। পরে মোগলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে, কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

আরও পড়ুন:

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘চলমান জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।’ এছাড়া তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার।

এসএইচ