মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

হাসপাতালে মির্জা আব্বাসের পাশে জামায়াত সেক্রেটারি ও অন্যান্যরা
হাসপাতালে মির্জা আব্বাসের পাশে জামায়াত সেক্রেটারি ও অন্যান্যরা | ছবি: এখন টিভি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই হাসপাতালে গিয়েছিলেন।

এসময় জামায়াত সেক্রেটারি মহান রবের কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এসএইচ