সাহাবুদ্দিন চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন

আখতার হোসেন
আখতার হোসেন | ছবি: এখন টিভি
0

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি নেগোসিয়েশন হয়েছে, তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়— এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘অনেকেই বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট চুপ্পুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না। কিন্তু এটি ভুল কনসেপ্ট। যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন, ততদিন ৫১ অনুচ্ছেদ তার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। কিন্তু এখন তিনি রাষ্ট্রপতি নন তাই তাকে আইনের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এরশাদ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা মাত্র ছয়দিন পর তাকে জেলে নেয়া হয়েছিল।’

অপর এক প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় মানছে না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার কথা ছিল বিএনপির সংসদ সদস্যদের। কিন্তু তারা সেটি না করে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি বিএনপি এই রায় কার্যকর না করে তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ রায় কার্যকর করবো।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, এনসিপি নেতা সরোয়ার তুষার, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতারা বক্তৃতা করেন। এদিকে আলোচনা সভা চলাকালে মঞ্চের পাশে ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়।

এসএস