দুর্গাপূজাকে ম্লান করার চেষ্টা করছে পরাজিত শক্তি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

পরাজিত শক্তি দুর্গাপূজাকে ম্লান করতে চেষ্টা করছে, মণ্ডপ পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (সোমবার, ১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহয়ের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।

তেল-গ্যাস সংকট থাকা সত্ত্বেও সরকার মানুষকে সেবা দেয়ার চেষ্টা করছে, ভঙ্গুর অর্থনীতিতে ঘুরে দাড়াতে সরকার সময় দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘সারের ডিলার পাওয়ার জন্য বিএনপি রাজনীতি করেনি, জনগণের কল্যাণ করাই একমাত্র লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সময় ১৭টি কু হয়েছিলো, এগুলোর বেশিরভাগ নস্যাৎ করতে প্রয়াত হান্নান শাহ ভূমিকা পালন করেছিলেন।’

শেখ হাসিনার নির্যাতনে নিষ্পেষিত হয়ে ব্রিগে. হান্নান শাহ মৃত্যুবরণ করেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রয়াত এই বর্ষীয়ান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জেআর