বিএনপির মুখে জুলাই, অন্তরে আ.লীগ: হাসনাত

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত
0

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি।

হাসনাত বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়ায় যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে অপমানিত হতে হয়েছে। শুধু ব্যক্তিবিশেষ নয়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে।’

এদিকে, বিএনপি ঢালাওভাবে মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন তিনি। অভ্যুত্থানের দুই বছর চার মাস পার হলেও এখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট না হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এফএস