আ.লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জে লংমার্চ করছে না জামায়াত: রাশেদ খাঁন

রাশেদ খাঁন
রাশেদ খাঁন | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জ অভিমুখে কোনো কর্মসূচি না দিয়ে ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

​আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামীকাল (শনিবার, ৩১ অক্টোবর) জামায়াতে ইসলামী ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে যে লংমার্চের ডাক দিয়েছে, সে বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত যদি তাদের আদর্শ নৈতিকতা ঠিক রাখত তবে তারা গোপালগঞ্জে পথসভা করত। কিন্তু তারা তা করেনি, কারণ তারা আওয়ামী লীগকে ভয় পায়।’

​লংমার্চের জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জামায়াতের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ বা সাড়াশব্দ নেই। দক্ষিণাঞ্চলের মানুষ তাদের এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। আগামীকাল খুলনা বিভাগের সর্বস্তরের মানুষ মাঠেই জামায়াতে ইসলামীকে “লাল কার্ড” দেখাবে এবং কোনো সাধারণ মানুষ এই লংমার্চে অংশ নেবে না।’

​এসময় জেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা রাশেদ খাঁনের সঙ্গে উপস্থিত ছিলেন।

এসএস