‘শত্রুভাবাপন্ন’ দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

ইরানের ফুটবল দল
ইরানের ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

ক্রীড়া জগতে ইরান নতুন করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে, ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোতে আর কোনো ক্রীড়া দল পাঠাবেনা তারা। মূলত সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচকে সামনে রেখেই এই সিদ্ধান্ত।

ইরানের ক্লাব ট্রাক্টর এফসি খেলতে যাওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের একটি দলের বিপক্ষে। সরকার বলছে, যেসব দেশে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন:

বিষয়টি জানানো হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে, যাতে ম্যাচ অন্য দেশে সরানো যায়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে, যা আন্তর্জাতিক ফুটবলেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

ইএ