বিদেশে আ.লীগ আর দেশে বিএনপির কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে: নাহিদ ইসলাম

বক্তব্য রেখেছেন নাহিদ ইসলাম
বক্তব্য রেখেছেন নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

‘বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে’—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে নাগরিক সভায় একথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘এলপিজি সিলিন্ডার নিয়ে সিন্ডিকেট করছে বিএনপি নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং বাড়তি অর্থ চলে যাচ্ছে তাদের পকেট থেকে।’

এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে দলীয়করণ ও কারচুপি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

এফএস