পিছিয়েছে নারী বিপিএল, নতুন তারিখ নির্ধারণ

নারী বিপিএল ২০২৬
নারী বিপিএল ২০২৬ | ছবি: এখন টিভি
0

আগামী ৪ এপ্রিল নারী বিপিএল শুরুর কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে এ টুর্নামেন্ট। এর পরিবর্তে আগামী ১০ জুলাই শুরু হবে নারী ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটির প্রথম আসর। গতকাল (বুধবার, ১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

সংস্থাটি জানায়, ১০ জুলাই শুরু হওয়া নারী বিপিএলের প্রথম আসর চলবে ২১ জুলাই পর্যন্ত। বগুড়া, চট্টগ্রাম ও ঢাকায় টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১০ জুলাই বগুড়ায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। মূলত বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ পিছিয়ে দিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

ফ্র্যাঞ্চাইজি মালিক ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দলগুলোর পর্যাপ্ত প্রস্তুতি, স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ভালো মানের খেলোয়াড় প্রাপ্তি এবং টুর্নামেন্টকে আরও গোছালো করতেই এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ইএ