কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। এরপর মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।
আরও পড়ুন:
২০ এপ্রিল একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর উভয় দল যাবে চট্টগ্রামে। সেখানে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি হবে সাগরিকায়। এরপর আবারও ঢাকায় ফিরবে উভয় দল। সেখানে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২ মে।





