পিএসএল খেলতে অনাপত্তিপত্র পেলেন ৫ ক্রিকেটার

মুস্তাফিজ, পারভেজ ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল
মুস্তাফিজ, পারভেজ ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশের পাঁচজন তারকা ক্রিকেটার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে ( পিএসএল)। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিতে তাদের সবাইকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ অনুমতি মিলেছে ১২ এপ্রিল পর্যন্ত।

এবার সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দার্সে। নিলাম থেকে দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) |ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারেন মুস্তাফিজ ও ইমন। আর ২৮ মার্চ হতে পারে রিশাদ, রানা ও শরিফুলের অভিষেক।

আরও পড়ুন:

তবে নিউজিল্যান্ড সিরিজ সামনে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফিরতে হবে তাদের। ফলে পিএসএলে জমে উঠতে পারে বাংলাদেশি তারকাদের লড়াই।

জেআর