ক্রাইস্টচার্চে টস জিতে শুরুতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি দলের উদ্বোধনী ব্যাটার টনি জর্জি। ব্যক্তিগত ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পরে ওয়ান-ডাউনে নামা রুবিন হারমানকে সঙ্গে নিয়ে সংগ্রহ বড় করতে ব্যাট চালাতে থাকেন মুল্ডার। দলীয় ৫৫ রান এবং ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে মুল্ডারও ফিরে গেলে এরপর রুবিন নেমে ৩৯ এবং শেষ দিকে কনর ইস্টারহুইজেনের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন:
এরপর ৪ উইকেটে ১৮৭ রানে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ইনিংসের জবাব দিতে নেমে নেমে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।
সেখান থেকে বেভন জেকবসের ৩৬ এবং অধিনায়ক জিমি নিশামের করা ২৪ রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৪ রান থামে ব্ল্যাক ক্যাপসরা।





