এর আগে, চট্টগ্রামে যেতে আজ বিকেল ৪টা থেকে একে একে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন তাওহীদ হৃদয়, নাসুমরা।
টিম বাসে একসঙ্গে বিমানবন্দরে আসেন লিটন দাস, সাইফ হাসান, মুস্তাফিজ, নাহিদ রানারা। আরেক পেসার তাসকিন আহমেদকে বিদায় জানাতে যথারীতি হাজির হন তার বাবা। দলের সাথেই উড়াল দেন হেড কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের বাকি সদস্যরাও।
আরও পড়ুন:
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ করা থেকে বঞ্চিত হলেও, প্রথমবার অজিদেরকে সিরিজ হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। এবার শুরু হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের লড়াই।
বুধবার (১৭ জুন) দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে খেলবে বাকি দুই ম্যাচও।




