বাদ পড়েছেন ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আমির জামালসহ সাতজন। তাদের জায়গায় দলে ফিরেছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজাল।
স্কোয়াডে জায়গা পেয়েছেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান, রাজাউল্লাহ, ইমরান জুনিয়র ও সাদ বেগ। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নফকেকে।
প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হার। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান এবার শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায়।





