সাফ জয়ের পর এশিয়ান স্বপ্নে বাফুফে; যুবাদের ঘিরে নতুন পরিকল্পনা

সাফ জয়ের পর অনূর্ধ্ব-২০ দল নিয়ে পরিকল্পনা
সাফ জয়ের পর অনূর্ধ্ব-২০ দল নিয়ে পরিকল্পনা | ছবি: এখন টিভি
0

সাফ জয়ের পর এবার যুব ফুটবলারদের নিয়ে এশিয়ান অঞ্চলের স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ নিয়োগ থেকে ঘরের মাঠেই এএফসি বাছাইপর্বের আয়োজন। সব দিক থেকেই দৌড়ঝাঁপ করছে বাফুফে। ডেভেলপমেন্ট কমিটির বৈঠক শেষে নাসির শাহরিয়ার জাহেদী শোনালেন ইতিবাচক সব কথা।

সাফ জয়ের পর অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে এএফসির মঞ্চে ভালো করার প্রত্যাশায় বাংলাদেশ। আগস্টেই মাঠে গড়াবে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব। সেই বাছাইপর্ব সামনে রেখে বড় প্রস্তুতির কথা জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসির শাহরিয়ার জাহেদী

বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহিদী বলেন, ‘অনূর্ধ্ব-২০ দল নিয়ে আমরা ৬ সপ্তাহের একটা ট্রেনিং ক্যাম্প কার পরিকল্পনা রয়েছে। এই ৬ সপ্তাহের প্রথম ৪ সপ্তাহ যশোরে পরের ২ সপ্তাহ বিকেএসপিতে হবে।’

মার্ক কক্স চলে যাওয়ার পর থেকেই বয়সভিত্তিক দলে বিদেশি কোচের পদ খালি। বাফুফে ডেভেলপমেন্ট কমিটির ভাষ্য, দেশি কোচের পাশাপাশি খুব দ্রুতই বিদেশি কোচ আনা হবে। সেইসঙ্গে বাংলাদেশ বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জন্যেও সবুজ সংকেত দিয়ে রেখেছে ফেডারেশন।

আরও পড়ুন:

নাসের শাহরিয়ার জাহিদী বলেন, ‘আমাদের বাংলাদেশে যারা কোচিংয়েরে সঙ্গে আছে তারা ভালো। বর্তমানে ফুটবল অনেক টেকনোলজি ভিত্তিক হয়ে যাওয়ার কারণে আমাদের কোচেরা অনেক পিছিয়ে, তাই আমরা বিদেশি কোচের শরণাপন্ন হতে হচ্ছে। যে সব বিদেশি ফুটবলাররা বাংলাদেশকে ধারন করে আমাদের এখানে এসে খেলতে চায় তাদেরকে আমরা স্বাগতম জানাই।’

আগস্টের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের আয়োজক হতেও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। তবে দেশের ফুটবলের প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়ামে চলছে মাটি সংস্কার। ডেভেলপমেন্ট কমিটির প্রত্যাশা, দ্রুতই খেলা উপযোগী হবে জাতীয় স্টেডিয়াম।

তিনি আরও বলেন, ‘আশা করা যায় আগামী আগস্টের মধ্যেই কাজ শেষ হবে। তারপর তো আরও কয়েকদিন বাকি থাকবে তখন বাকিটা দেখা যাবে।’

সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠেই এশিয়ান ফুটবলের বাছাইপর্বের জন্য লড়বেন মিঠু-রোনান-ডেক্লানরা।

জেআর