লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা

বার্সার খেলোয়াড়
বার্সার খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ ( শনিবার, ২ মে) রাতে মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ওসাসুনা।

৩৩ ম্যাচ থেকে ৮৫ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপা একপ্রকার নিশ্চিতই করে ফেলেছে বার্সেলোনা। নিজেদের ২৯তম লিগ শিরোপার জন্য ব্লু-গ্রানাদের দরকার আর মাত্র ৪ পয়েন্ট। তবে ওসাসুনার বিপক্ষে জয় পেলে এবং রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে পয়েন্ট হারালেও শিরোপা উৎসব করতে পারবে তারা।

আরও পড়ুন

কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও তাই নিজেদের সর্বোচ্চটাই এ ম্যাচে দিতে চায় বার্সা। অবশ্য দলে আছে ইনজুরি সমস্যা। হালের বড় তারকা লামিনে ইয়ামাল ছিটকে গিয়েছেন পুরো মৌসুমের জন্য। সাসপেনশনে আছেন জুলস কুন্দে। তবুও ফারমিন লোপেজ, ফেরান তোরেস, পেদ্রি-গাভিদের নিয়ে জয়ের আশা করতেই পারে বার্সেলোনা।

জেআর