চমক দেখিয়ে ফিফা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ফুটবল দল
অস্ট্রেলিয়া ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের জন্য আজ (সোমবার, ১ জুন) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ। ভোলপাটোসহ ১৭ জন খেলোয়াড় এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

চার বছর আগে অস্ট্রেলিয়ার ডাক ফিরিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ান ভোলপাটো। তবে এবার ইতালি থেকে আন্তর্জাতিক ফুটবলের আনুগত্য বদলে কয়েক দিনের মধ্যেই সকারুজদের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী এ তরুণ।

সিডনিতে জন্ম নেয়া ভোলপাটো ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও সিনিয়র দলে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় অস্ট্রেলিয়ার হয়ে খেলার অনুমতি পান।

কাকতালীয়ভাবে, এবার বিশ্বকাপে জায়গা পায়নি ইতালি। ভোলপাটোকে নিয়ে দারুণ আশাবাদী কোচ পপোভিচ। তার বিশ্বাস, তরুণ এ মিডফিল্ডারের প্রতিভা ও আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনে বড় ভূমিকা রাখবে।

জেআর