ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি যে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো চুক্তির ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি একটি অপরিহার্য শর্ত।’
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে বিভিন্ন প্রস্তাবের আদান-প্রদান চলছে। তবে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকায় তেহরান পরিষ্কার করে দিলো যে, লেবাননের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সমঝোতায় যাবে না।





