বুয়াদ্দিকে দলে ভেড়াতে সিটির খরচ হয়েছে প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড। মাত্র ১৬ বছর বয়সে লিলের মূল দলে অভিষেক করে ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন বুয়াদি। ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন ৯৬ ম্যাচ। গত মে মাসে মরক্কোর জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর বিশ্বকাপের দলেও জায়গা পান এই তরুণ।
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে অভিষেকের পর মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই ছিলেন প্রথম একাদশে। রদ্রি ও টিয়ানি রেইন্ডার্সকে হারানোর পর সেন্ট্রাল মিডফিল্ড শক্তিশালী করতেই বুয়াদিকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের পর এবার তাদের নতুন সংযোজন বুয়াদ্দি।





