লন্ডনের বিখ্যাত প্যালাডিয়ামে তারকাদের ঝলকানি। আর সেই মঞ্চেই হ্যারি কেইনের হাতে উঠলো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের মতো তারকাদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি পেলেন ইংলিশ এই ফরোয়ার্ড। কিংবদন্তি রোনালদো নাজারিওর হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তটি হয়ে থাকল স্মরণীয়।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। পুরস্কার হাতে আবেগাপ্লুত কেইন জানালেন, লন্ডনের মাটিতে এই স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।
আরও পড়ুন:
নারী বিভাগে ক্যারিয়ারের তৃতীয় ব্যালন ডি’অর ফেমিনিন জিতলেন অ্যালেক্সিয়া পুতেয়াস। এদিকে পুরুষ বিভাগে সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন লামিনে ইয়ামাল। নারী বিভাগে ভিকি লোপেস। সেরা গোলরক্ষক উনাই সিমোন ও কাতা কোল। গার্ড মুলার ট্রফি জিতেছেন হ্যারি কেইন ও শার্লিন কোরাল।
সেরা পুরুষ ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন, নারী ক্লাব বার্সেলোনা। সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে ও পের পেরমেউ। আর মানবিক কাজের জন্য সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন আর্সেনালের বুকায়ো সাকা।





