
দামেস্কে ম্যাক্রোঁর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ
সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই আজ (মঙ্গলবার, ৬ জুলাই) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্ট এই বিস্ফোরণের শব্দ শুনতে পাননি বলে দাবি করেছে এলিজে প্রাসাদ। বিস্ফোরণের কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে বসেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্কুলপর্যায়ে শিশুদের বই পড়া কর্মসূচি শিগগিরই চালু করবে সরকার: ডা. জাহেদ
সরকার শিগগিরই শিশুদের বই পড়া কর্মসূচি চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শিশুরা যাতে মননশীল হয়ে উঠতে পারে, সেজন্যই বই পড়া কর্মসূচি।

সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বিস্ফোরণ; নিহত ৪, আহত অন্তত ১০
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে ‘বাতাসের ট্যাংক’ বিস্ফোরণে একজন আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার দোকানের ভলকানাইজ (বাতাসের) ট্যাংক বিস্ফোরিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ সীমান্তে বিস্ফোরণের শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী জান্তা ও আরকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের ধারাবাহিকতায় ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১ জুলাই) রাত সাড়ে ৯টার পর মংডু ও আশপাশের এলাকায় একাধিক বিমান হামলার বিকট বিস্ফোরণের শব্দ বাংলাদেশ সীমান্তেও স্পষ্টভাবে শোনা যায়। এতে কেঁপে ওঠে টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোনাকোয় বিস্ফোরণে ইউক্রেনীয় ধনকুবেরসহ আহত ৩; সন্দেহভাজন ফ্রান্সে পলাতক
ভূমধ্যসাগরীয় উপকূলের অভিজাত দেশ মোনাকোর একটি আবাসিক ভবনে বিস্ফোরণে এক ইউক্রেনীয় ধনকুবের ও তার পরিবারের সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল (সোমবার, ২৯ জুন) রাতের এই হামলার পর সন্দেহভাজন হামলাকারী সীমান্ত পেরিয়ে ফ্রান্সে পালিয়ে গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কাতারে রাস লাফান এলএনজি স্থাপনায় বিস্ফোরণ; নিহত ১৩
কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮
কাতারে একটি গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫৪ জন। এখনো ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা শিল্পনগরী।

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ; একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মা ও মেয়েকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপরদিকে, বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর এক শিশু ওই পরিবারের সদস্য নয়। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের ঘুমধুমে সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১
বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২ জুন) পার্বত্য জেলাটির ঘুমধুমের বাইশফাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বিস্ফোরণ, নিহত ৫৫
মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। গতকাল (রোববার, ৩১ মে) চীন সীমান্তের কাছে কাওং টাট গ্রামে এই প্রাণঘাতী ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩১ মে) জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন এলাকায় রাত ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হন।