
আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে গেল শনিবার (২৬ সেপ্টেম্বর) বাড়ি দখলের চেষ্টার ঘটনার পর ওই এলাকার নবোদয় হাউজিং কাঁচাবাজারের কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ১৩
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার পৃথক ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় জমি দখল চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

জ্বালানির দাম বৃদ্ধি: মূল্যস্ফীতির চাপে কমছে মানুষের ক্রয়ক্ষমতা
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে? নতুন করে দাম বাড়ায় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। এতে বাধ্য হয়ে কেনাকাটায় কাঁটছাট করছেন ক্রেতারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপ বাড়ছে অর্থনীতির ওপর। এমন অবস্থায় বাজার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন ব্যবস্থা সহজ করার তাগিদ বিশেষজ্ঞদের।

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। এ অভিযানে ডিপিডিসি, ডেসকো ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে অংশগ্রহণ করে।

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।

অস্ত্রসহ সিটিটিসির অভিযানে কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতের নাম- শহিদুল ইসলাম আপন (২৮)।

বর্তমান সরকার জনগণের সেবা ও জবাবদিহিতার সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
বর্তমান সরকার জনগণের সেবা ও জবাবদিহিতার সরকার। জনসম্পৃক্ত যেকোনো প্রতিষ্ঠানের সমস্যা নিরসনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (শনিবার, ১১ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হেলে পড়া ভবনের আতঙ্কে মোহাম্মদপুরের বাসিন্দারা
রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হেলে গিয়ে ভেঙে পড়েছে বারান্দার কিছু অংশ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখনো ভবনটিতে অবস্থান করছে বাসিন্দারা।

রাজধানীতে দেশিয় পিস্তলসহ আটক ১
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা থেকে দেশিয় পিস্তলসহ ছিনতাইয়ে অভিযুক্ত মো. টিপু (২৭)-কে আটক করেছে র্যাব-২।

সন্ত্রাসের জনপদ মোহাম্মদপুর: আতঙ্কে বাসাবদলের প্রবণতা বাড়ছে
সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর। এলাকা থেকে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসাবাড়ি, অফিস পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারই বেশি। নিরাপত্তাহীনতায় প্রাথমিক স্কুলেও কমেছে উপস্থিতি। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা।