কংগ্রেস
আটকে গেলো মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ

আটকে গেলো মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ

জোট করার মাধ্যমেও প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ আটকে গেলো। ২৪ ঘণ্টার মধ্যে দুবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিভিকে প্রধান। ১১২ বিধায়কের সমর্থন পেলেও; বাকি ৬ বিধায়কের সমর্থন কিভাবে পূরণ করবেন তা স্পষ্ট করতে পারেনি থালাপতি। অন্যদিকে এই সুযোগে ছোট দলগুলোকে নিয়ে জোট করার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দল ডিএমকে ও এআইএডিএমকে। এতে নজিরবিহীন রাজনৈতিক জটিলতার মুখোমুখি তামিলনাড়ু।

সরকার গঠনে বিজয়ের সামনে কংগ্রেসের কঠিন শর্ত

সরকার গঠনে বিজয়ের সামনে কংগ্রেসের কঠিন শর্ত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েও সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। ২৩৪টি আসনের মধ্যে বিজয় ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টির ‘ম্যাজিক ফিগার’ থেকে এখনো ১০টি আসন দূরে আছেন তিনি।

কংগ্রেস থেকে বিজেপি: আলোচিত নেতা শুভেন্দু অধিকারী

কংগ্রেস থেকে বিজেপি: আলোচিত নেতা শুভেন্দু অধিকারী

কংগ্রেসের মাধ্যমে ছাত্ররাজনীতিতে হাতেখড়ি, এরপর তৃণমূলে ঘুরে বিজেপিতে যোগদান। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে বারবার দল পরিবর্তন করলেও, নানা ইস্যুতে বলিষ্ঠ কণ্ঠস্বর ও প্রতিবাদের জন্য শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষে পরিচিত নাম শুভেন্দু অধিকারী।

কংগ্রেস থেকে বাম, তারপর তৃণমূল; এবার কোন পথে পশ্চিমবঙ্গ!

কংগ্রেস থেকে বাম, তারপর তৃণমূল; এবার কোন পথে পশ্চিমবঙ্গ!

স্বাধীনতার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ শাসন করেছে ৩টি ভিন্ন রাজনৈতিক দল। ১৯৪৭ সাল থেকে কংগ্রেস ও যুক্তফ্রন্টের ৩০ বছর, এরপর সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বামফ্রন্টের রেকর্ড ৩৪ বছর আর সবশেষ ২০১১ থেকে ১৫ বছর ধরে তৃণমূলের মা-মাটি-মানুষের রাজনীতি দেখছেন পশ্চিম বাংলার মানুষ। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল এ ইতিহাসের পাতায় যোগ করতে চলেছে আরও একটি নতুন অধ্যায়।

যুদ্ধের অনুমোদনে নানা ‘অজুহাত’ খুঁজছেন ট্রাম্প; ক্ষোভ বাড়ছে কংগ্রেসে

যুদ্ধের অনুমোদনে নানা ‘অজুহাত’ খুঁজছেন ট্রাম্প; ক্ষোভ বাড়ছে কংগ্রেসে

ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে নানা ‘অজুহাতের’ আশ্রয় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কুয়েত ও ইরাকে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিমান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সিলিমান মনে করেন, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী প্রেসিডেন্টের এখন কংগ্রেসের দ্বারস্থ হওয়া উচিত ছিল।

ওয়ার পাওয়ারস রেজোলিউশনকে ‘কাগুজে বাঘ’ বানাতে চায় ট্রাম্প প্রশাসন: ব্রুস ফেইন

ওয়ার পাওয়ারস রেজোলিউশনকে ‘কাগুজে বাঘ’ বানাতে চায় ট্রাম্প প্রশাসন: ব্রুস ফেইন

যুক্তরাষ্ট্রের সংবিধান ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ব্রুস ফেইন সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ বা যুদ্ধক্ষমতা সংক্রান্ত আইনকে একটি ‘কাগুজে বাঘে’ পরিণত করার চেষ্টা করছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিন আইন অনুযায়ী কোনো সামরিক অভিযানের ৬০ দিন পার হলে কংগ্রেসের অনুমোদন নেয়া বাধ্যতামূলক। কিন্তু এই আইনে কোথাও বলা নেই যে যুদ্ধবিরতি চললে সেই সময়সীমা ‘স্থগিত’ হয়ে যাবে।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেষ দফায় তৃণমূলের ঘাঁটিতে ভোট লড়াই; ৭ জেলায় মুসলিম ভোটে বাড়তি গুরুত্ব

শেষ দফায় তৃণমূলের ঘাঁটিতে ভোট লড়াই; ৭ জেলায় মুসলিম ভোটে বাড়তি গুরুত্ব

শেষ দফার ৭ জেলার ১৪২টি আসনের মধ্যে বেশিরভাগই শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এখানে আসন গাড়তে গেল কয়েক বছর ধরেই নানা চেষ্টা চালিয়েছে বিজেপি। দ্বিতীয় দফার ভোটে সাতটি জেলাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুসলিম ভোট এবং এসআইআর। ২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকে বিগত ১৭ বছর ধরে এসব আসনে অনেকটা একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও খুব একটা সুবিধা করতে পারেনি বিজেপি।

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন আইনপ্রণেতাদের জেরার মুখে পড়ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন আইনপ্রণেতাদের জেরার মুখে পড়ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ (বুধবার, ২৯ এপ্রিল) ইরান যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন। যুদ্ধ শুরুর পর কংগ্রেসের সামনে এটিই হবে তার প্রথম সাক্ষ্যদান। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের মধ্যে ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব হোয়াইট হাউসের

ইরান যুদ্ধের মধ্যে ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে প্রতিরক্ষা ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউজ ভেঙে বলরুম তৈরির পরিকল্পনা আটকে দিলেন বিচারক

হোয়াইট হাউজ ভেঙে বলরুম তৈরির পরিকল্পনা আটকে দিলেন বিচারক

কংগ্রেসের অনুমতি ছাড়া হোয়াইট হাউজ ভেঙে ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম তৈরির ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন এক বিচারক। এদিকে ট্রাম্প চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘বেসরকারি বিনিয়োগের এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই।’

ইরান যুদ্ধ: আরও ২০০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট চায় হোয়াইট হাউজ

ইরান যুদ্ধ: আরও ২০০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট চায় হোয়াইট হাউজ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে, যাতে ইরানে অভিযান চালানো এবং পেন্টাগনের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করা যায়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটিং আইন জারির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটিং আইন জারির হুমকি ট্রাম্পের

কংগ্রেসকে পাশ কাটিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন ভোটিং আইন জারি করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রিপাবলিকান পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কাও রয়েছে।