পারমাণবিক স্থাপনা
ইরান যুদ্ধে প্রশ্নের মুখে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব

ইরান যুদ্ধে প্রশ্নের মুখে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বরাজনীতিতে এক নতুন মেরু সৃষ্টি করেছে। বিশ্বব্যবস্থায় দেশটির একচ্ছত্র আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানের প্রতিরোধ ক্ষমতা মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের সীমাবদ্ধতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। বিশ্লেষকদের মত, এ যুদ্ধ প্রমাণ করেছে, আধুনিক যুগে কেবল সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য অর্জন অসম্ভব।

ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় ‘মাদার অব অল বম্বস’ ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় ‘মাদার অব অল বম্বস’ ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে বা পরে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পরমাণু-বহির্ভূত সবচেয়ে শক্তিশালী বোমা ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ ফেলার নতুন সামরিক পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রহস্যে ঘেরা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, ধ্বংসের হুমকি ট্রাম্পের

রহস্যে ঘেরা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, ধ্বংসের হুমকি ট্রাম্পের

বিবিসির বিশ্লেষণী প্রতিবেদন

পাহাড়ের বুক চিরে গভীরে চলে গেছে সুরক্ষিত টানেল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে। ইরানের এ রহস্যময় স্থাপনার নাম ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে সেখানে নতুন করে নির্মাণকাজের আলামত ধরা পড়ার পর থেকেই স্থাপনাটি ধ্বংস করার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পারমাণবিক স্থাপনার হামলার পর ‘সর্বোচ্চ সামরিক সংযম’ আহ্বান আইএইএয়ের

পারমাণবিক স্থাপনার হামলার পর ‘সর্বোচ্চ সামরিক সংযম’ আহ্বান আইএইএয়ের

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে হামলার বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) অবহিত এবং এ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জানিয়েছে সংস্থাটি। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

দিনভর ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা না করার সতর্কবার্তা জানিয়ে আসছিলেন ইরানের কর্মকর্তারা। এবার এ বিষয়ে আজ (রোববার, ২২ মার্চ) বিবৃতি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পারমাণবিক স্থাপনা কোনো অবস্থাতেই লক্ষ্য করা যাবে না: রাশিয়ার রোসাটমের বার্তা

ইরানের পারমাণবিক স্থাপনা কোনো অবস্থাতেই লক্ষ্য করা যাবে না: রাশিয়ার রোসাটমের বার্তা

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটম জানিয়েছে, ইরান থেকে ৯৪ জনকে সরানো হয়েছে, তবে কর্মীরা এখনও বুশেহর পারমাণবিক বিদুৎ কেন্দ্রস্থলে অবস্থান করছেন। রোসাটমের সিইও আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, সব কর্মীদের সন্তান, নন স্টাফ এবং যারা দেশ ছাড়তে চেয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান খামেনির

মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান খামেনির

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করতে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল রোববার (২৪ আগস্ট) এ আহ্বান জানান তিনি।

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরেনিয়ামের উৎপাদন কমাতে ইরানকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘তেহরান পারমাণবিক শক্তি বাড়াতে কাজ শুরু করলে এর পরিণতি ভালো হবে না।’

ইরান কয়েক মাসের মধ্যে আবারো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে: আইএইএ প্রধান

ইরান কয়েক মাসের মধ্যে আবারো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে: আইএইএ প্রধান

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান ‘সম্ভবত কয়েক মাসের মধ্যে’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হবে। গতকাল (শনিবার, ২৮ জুন) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, পেন্টাগনের বিশ্লেষণ

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, পেন্টাগনের বিশ্লেষণ

পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল। মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসরাইল এ কথা জানিয়েছে। আরব ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ফোর্দোতে আবারো হামলা

ইরানের ফোর্দোতে আবারো হামলা

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। কিউওএমের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারো আক্রমণ করা হয়েছে, তবে হামলার পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।