Recent event

সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে নারীর লাশ উদ্ধার

মারীখালি নদী থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ
মারীখালি নদী থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (বুধবার, ৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

এএইচ