Recent event

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন
টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকাল সোয়া ৭টায় বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ আরও অনেকে।

ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় ম্যারাথন। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন শেষ হয়।

এতে জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

এসএস