শান্তিশৃঙ্খলা ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
1

সমাজে শান্তিশৃঙ্খলা এবং সবার মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শনিবার, ২১ মার্চ) বরিশালের গৌরনদীর নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন তিনি।

এসময় তিনি উল্লেখ করেন ফ্যাসিবাদী কাঠামোর ভিতরে বিগত দেড় দশক যে শত্রুভাবাপন্ন সমাজব্যবস্থা তৈরি হয়েছিল সেটির পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব যেন দেশের অর্থনীতিতে না পরে সেজন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

আরও পড়ুন:

এছাড়া সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নিজ মন্ত্রণালয়কে আরও সক্রিয় করার কথা পুনর্ব্যাক্ত করেন তিনি।

এর আগে সকালে নিজ সংসদীয় আসনের গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামায়াতে অংশ নেন তিনি।

এসএস