নিহত জাহিদ জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের বাসিন্দা মৃত ইবরাহীমের ছেলে। তিনি বি.আর.সুপার পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম ওই গাড়িতে হেলপার হিসেবে কাজ করতেন। গতকাল (সোমবার, ৩০ মার্চ) সকালে বাসটি মেরামতের জন্য বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে আনা হয় এবং ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:
সকালে তাকে ডাকার পর কোনো সাড়া পাওয়া না গেলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খোরশেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।





