আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মিছিল নিয়ে থানার সামনের গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা।
সেখানে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা ইমরান হোসেন সোহাগের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পাশাপাশি তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে মূল হোতাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।
আরও পড়ুন:
এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্রদল নেতাকর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামানের আশ্বাসে থানার গেট ছেড়ে যান।
এ বিষয়ে ঈশ্বরদী থানা ওসি মমিনুজ্জামান জানান, সোহাগ হত্যাকাণ্ডে এখনও কোনো এজাহার দাখিল করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জোরালো অভিযান পরিচালনা করছে।
এসময় উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিটুর নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রিসাদ, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, নিহত ইমরান হোসেন সোহাগের ছোট ভাই ছাত্রনেতা রোহান হোসেনসহ অন্যান্যরা।




 Director-General Tedros Adhanom Ghebreyesus-320x167.webp)
