সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরায় শ্যামনগরে চিংড়ি ঘেরে আটল (মাছ ধরার উপকরণ) পাতার সময় বজ্রপাতে ইয়াকুব আলী গাইন (৫৫) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগরে উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী গাইন ওই গ্রামের মৃত আজিজ গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল ঝড় শুরু হয়। এ সময় ইয়াকুব আলী নিজ চিংড়ি ঘেরে আটল পাতছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দূর থেকে বজ্রপাতের ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে, বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এফএস