শেরপুর- ৩ আসনে বিজয়ে উচ্ছ্বসিত বিএনপি প্রার্থী ও সমর্থকরা

বিএনপি প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাস
বিএনপি প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাস | ছবি: এখন টিভি
1

ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন বিএনপির নেতা, কর্মী, সমর্থকরা। নেচে গেয়ে শ্লোগানে শ্লোগানে উল্লাস করেন তারা। শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এই বিজয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মী, শেরপুর, শ্রীবর্দী ও ঝিনাইগাতীর জনগণ এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।

ফলাফল ঘোষণার পর দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রেজাল্ট সিট সংগ্রহ করতে আসেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা কর্মকর্তার কার্যালয়ে।

এসময় উচ্ছ্বাস প্রকাশ করেন মাহমুদুল হক রুবেল ও তার নেতা কর্মীরা। বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে দেন দলের নেতাকর্মীরা। এসময় শেরপুর এবং শ্রীবর্দী-ঝিনাইগাতি উপজেলার মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার কথা বলেন তিনি।

আরও পড়ুন:

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তায় এ অঞ্চলের উন্নয়নে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা মাহমুদুল হক রুবেল।

এদিকে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। নির্বাচনে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল। ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে পরাজিত হন দাড়িপাল্লার প্রার্থী মো. মাসুদুর রহমান। নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন:

শেরপুর -৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭জন। নির্বাচনে ভোট প্রদানের হার শতকরা ৫২.১৯ ভাগ।

যদিও বিকেল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন করে নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। তবে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবী করেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।

এসএস