গতকাল (রোববার, ১৪ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি জানায়, অভিযানে বাংলাদেশি ২ হাজার ৮৪৭ টাকা, ভারতীয় ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন, ৩২টি শাড়ি, ৬২টি তালা, ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ি, ৪ কেজি তালমিশ্রি, ১৮০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২টি হরলিক্স, ২ কেজি কাজুবাদাম, ৩ কেজি গুঁড়া দুধ, ৬০৩টি চকলেট এবং ৫ হাজার ৯৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এছাড়া এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৬০৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





