নিহতরা হলেন, উপজেলার পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (রোববার, ১১ জুলাই) রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুইজনে ঘুমিয়ে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খাটের উপর মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’





