বিজিবি জানায়, সালদানদী সীমান্ত ফাঁড়ির টহলদলের সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে এক নারী ও তিন শিশুকে দেখতে পান। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে পরিস্থিতি মূল্যায়ন করে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন বিজিবি সদস্যরা।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।





