নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গাইবান্ধার আমিরুল, নূর আলম এবং বেলাল হোসেন। তারা সবাই দিনমজুর ও কৃষিশ্রমিক।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন।





