সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ; পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ

দু’পক্ষের সংঘর্ষ
দু’পক্ষের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে বীর নগর ও ময়মনসিংহা হাটি অর্থাৎ দুই গ্রামের শনির হাওরের পাড়ে সংঘর্ষ শুরু। এই সংঘর্ষে এরই মধ্যে উভয়পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের চার গ্রামের সঙ্গে তাহিরপুরের ময়মনসিংহা হাটির বিরোধ বাধে ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বীরনগর মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়, সবাইকে শনির হাওরে পাড়ে উপস্থিত হয়ে সংঘর্ষ অংশ নেয়ার। পরে বুধবার দুপুরের (বীরনগর, জয়নগর, লক্ষীপুর, ধুতমা) মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির (মধ্য তাহিরপুর) দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এখন পর্যন্ত উভয় পক্ষের ৬ জন গুরুত্বর আহত হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘আমরা গতকাল সারারাত এই গ্রাম গুলোতে পুলিশের মোতায়েন ছিলো। এমনকি ওই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলা হয়েছিলো তারপর তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সুনামগঞ্জ থেকে গোয়েন্দা শাখার (ডিবির) টিম যাচ্ছে। তবে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’

এফএস