রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা শাকিলসহ গ্রেপ্তার ১২

গ্রেপ্তার হওয়া কয়েকজন
গ্রেপ্তার হওয়া কয়েকজন | ছবি: সংগৃহীত
0

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ মাদককারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ মাদক মামলার পলাতক আসামি মো. ফারুকসহ ছয়জন মাদককারবারী, চারজন মাদকসেবী ও একজন গ্রেপ্তারি পরোয়ানার আসামি।

আজ (বুধবার, ৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম এ অভিযান চালান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রমের জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

মাদককারবারের অপরাধে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুকসহ (৪৮)মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশিকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মাদক সেবনের অপরাধে মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া মো. সাইদুল ইসলামকে (২০) জিআর পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। অভিযান অব্যাহত থাকবে।’

এসএস