হিলি ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল শুরু

পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি সদস্যরা
পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি সদস্যরা | ছবি: এখন টিভি
0

সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন শুরু করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের পূর্ব পারুলিয়া মিলন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ জন বিজিবি সদস্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।’

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএইচ