আজ (বুধবার, ১১ মার্চ) বিকেলে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।
আরও পড়ুন:
দিপু দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে জানিয়েছে র্যাব। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদকব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব বলছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।





