গতকাল (বুধবার, ৮ এপ্রিল) রাত ১১টায় জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার জানান, জুড়ি উপজেলার ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে অবহিত করলেও অভিযানকালে দোকান তল্লাশি করে প্রায় ৬৩০ লিটার ডিজেল এবং ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে।
পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল থানার ডিউটি অফিসারের জিম্মায় সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বলেও জানান তিনি।





