রাঙামাটিতে বিশেষ অভিযানে মাদককারবারি ও অনলাইন জুয়ারিসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাঙামাটিতে মাদককারবারি ও অনলাইন জুয়ারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (২৭), মো. ফোরকান (২৮) ও সুজন আহম্মেদ (৩৮)। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ ও অভিযান অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

আসামি মো. নিজাম উদ্দিন ও মো. ফোরকানকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে কোতয়ালী থানা নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন:

এছাড়া মাদক মামলায় পলাতক আসামি মাদককারবারি সুজন আহম্মেদকে শহরের কাঠাঁলতলী লেকার্স রোডের সামনে পাকা সড়কের ওপর হতে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক ও সাইবার আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে।’

এসএস